২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষদিন সূচক কমেছে

সপ্তাহের শেষদিনের লেনদেনে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 05:46 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচক কমতে থাকে।এরপর সূচকে ওঠানামা করলেও তা গতদিনের অবস্থানের উপরে উঠেনি। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৫৯০ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট কমে হয় ১ হাজার ৩২২ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১১৬টির, কমে ১২৭টির। অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

বুধবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট  বাড়ে। লেনদেন হয় প্রায় ২০৯ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭৯ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৮৭ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ২২ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৪৭ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ১১৪ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।

এর মধ্যে গত সপ্তাহের সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়, যা গত ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সর্বনিম্ন অবস্থান।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৭৫ পয়েন্ট। গড় লেনদেন হয় ১৪৫ কোটি টাকা।