২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নতুন সিইও স্বপন কুমার বালা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বালাকে নিয়োগে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ অনুমোদন দেয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদ সিইও পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অধ্যাপক স্বপন কুমার বালাকে নিয়োগের জন্য বিএসইসির কাছে সুপারিশ পাঠায়।

গত ৯ জানুয়ারি সাবেক সিইও ড. মোশাররফ এম হোসেন পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য হয়।

পুরনো খবর:

সিইও পদে স্বপন কুমার বালাকে ডিএসইর মনোনয়ন