২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইও পদে স্বপন কুমার বালাকে ডিএসইর মনোনয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বালাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে মনোনয়ন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসই ভারপ্রাপ্ত সিইও শুভ্রকান্তি চৌধুরী।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে স্বপন কুমার বালাকে নিয়োগপত্র দেয়া হবে বলে তিনি জানান।

এর আগে ২১ মার্চ ডিএসইর সিইও পদে নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের দুই শিক্ষক ড. মিজানুর রহমান ও ড. স্বপন কুমার বালাকে প্রাথমিকভাবে মনোনীত করে ডিএসইর পরিচালনা পর্ষদ।

গত ৯ জানুয়ারি সাবেক সিইও ড. মোশাররফ এম হোসেন পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য রয়েছে।