২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর একটি কনভেনশন সেন্টারে কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওই সভায় পরিচালকদের প্রতিবেদন, ২০১২ সালের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১২ সালে ৬৫ দশমিক এক কোটি টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের ২০১১ সালের তুলনায় ১৮ দশমিক ১৬ শতাংশ বেশি।

আলোচ্য বছরে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমাখাতে মোট ১২ দশমিক ৭৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বর্তমানে কোম্পানিটির ২৪টি শাখায় মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৪ দশমিক ৭৭ কোটি টাকা। আর ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ।

এ বছর আয়কর, মূল্য সংযোজন কর ও স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্বখাতে ১১ কোটি ৮৭ লাখ টাকা দেয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।