২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশের  পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয় বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে সকাল ১০ টায় ঢাকার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সিঙ্গার বাংলাদেশ  লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১২ দশমিক ৪৯ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬৭ পয়সা।