২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 06:23 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকে সূচক ওঠানামা চলতে থাকে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৪৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪১১ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১০৬টির, কমে ১১৯টির। অপরিবর্তিত ছিল ৪২টির দাম।

বুধবার ডিএসইর সার্বিক সূচকে যোগ হয় ৪৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ১৯৭ কোটি টাকার শেয়ার।

সপ্তাহের প্রথম দুই দিন সূচক কমার পর মঙ্গলবার ডিএসইএক্স ২৫ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৬৪ কোটি টাকার।

সোমবার ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬১ পয়েন্ট হয় যা এই সূচকের এটাই সর্বনিম্ন অবস্থান। সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক কমে প্রায় ৪১ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ২৩৯ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।