২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জ সুরমার সঙ্গে মদিনা সিমেন্টের চুক্তি সই

পাওয়ারক্রিট নামে নতুন পণ্য চালু করতে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সঙ্গে মদিনা সিমেন্টের একটি চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:15 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

এই চুক্তির আওতায় লাফার্জ সুরমা পাওয়ারক্রিট উৎপাদনের জন্য ছাতকের ইন্টিগ্রেটেড প্ল্যান্ট থেকে মদিনা সিমেন্টকে উচ্চ পর্যায়ের ক্লিংকার সরবরাহ করবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

পণ্যটির বিশ্বমান নিশ্চিত করতে এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবে লাফার্জ সুরমার কর্মকর্তারা। এছাড়াও এই চুক্তির আওতায় সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হবে।

রোববার রাজধানীতে লাফার্জের প্রধান অফিসে এই চুক্তি সই করা হয় বলে জানানো হয়েছে।

লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক এলবা ও মদিনা সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান সেলিমসহ দুই কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।