ইউরোপে অর্থিক লেনদেনের লাইসেন্স পেলো ব্র্যাক সাজন
দেশের প্রথম এক্সচেঞ্জ হাউস হিসেবে ইউরোপ থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর লাইসেন্স পেয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক সাজন।
যুক্তরাজ্যের ফাইনান্সিয়াল সার্ভিসেস অথোরিটি এই লাইসেন্স দিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক ।
এর আগে স্মল পেমেন্ট ইন্সটিটিউশন হিসেবে যুক্তরাজ্য থেকে লেনদেন করত ব্র্যাক সাজন।
এক্সচেঞ্জ অথোরাইজড পেমেন্ট ইন্সটিটিউশন (এপিআই) লাইসেন্স পাওয়ায় ব্র্যাক সাজন ইউরোপের সব দেশ থেকে রেমিটেন্স সেবা দিতে পারবে।
প্রায় ৮০ লাখ প্রবাসী বছরে ১৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠায়। ইউরোপে বসবাসকারী ১৩ লাখ প্রবাসী প্রতি বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক সাজনের মাধ্যমে প্রবাসীরা মাত্র ১০ মিনিটে দেশে টাকা পাঠাতে পারবে। প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বিনিয়োগ, প্রবাসী ওয়েজ আর্নার্স বন্ডসহ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে পারবে।
২০১১ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক সাজন যাত্রা শুরু করে।
যুক্তরাজ্য জুড়ে এর ১৩৫টি এজেন্ট রয়েছে।
