২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৬ দিন সূচক কমলো

সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

এ নিয়ে সূচক কমলো টানা ছয় দিন।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৪৫ মিনিট সূচক উঠে। এরপর সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ১০ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৪৬ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৪৩টির, কমে ২০২টির। অপরিবর্তিত ছিল ২৫টির দাম ।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স কমে প্রায় ৯৬ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৯৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। গড় লেনদেন হয় ৪৮৩ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।