২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দিনে সূচক ৯৬ পয়েন্ট হারিয়েছে ডিএসই

হরতালের মধ্যে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক প্রায় ১০০ পয়েন্ট হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুঁজিবাজার প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 05:13 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক নামতে থাকে। দিন শেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮ পয়েন্ট হয়।

এ নিয়ে গত ৫ দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৬৪ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২৯৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৮টির, কমে ২৩১টির। অপরিবর্তিত ছিল ১২টির দাম ।

লেনদেন গত তিন সপ্তাহের গড় লেনদেনের নিচে নেমে এসেছে ।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১২০ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। গড় লেনদেন হয় ৪৮৩ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।