২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন সূচক ৩ ফেব্রুয়ারি থেকে

কেবল লেনদেনযোগ্য (ফ্রি ফ্লোট) শেয়ারের ভিত্তিতে সূচক গণনা ৩ ফেব্রুয়ারি থেকে চালু করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সার্বিক মূল্যসূচক, সিএসসিএক্স ও সিএসই-৩০ সূচক এই ব্যবস্থায় গণনা করা হবে বলে বুধবার সিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পদ্ধতি শুধু ফ্রি ফ্লোট বাজার মূলধন নিয়ে গঠিত। এটা বিশ্বের খ্যাতনামা স্টক এক্সচেঞ্জগুলোতে ব্যবহার হয়ে আসছে।