২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলন উদ্বোধন করেন।

তিনি ২০১২ সালে কোম্পানির ব্যবসায়িক সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেন।

এ সময় চেয়ারম্যান প্রতিষ্ঠানের আগ্রগতি ও সুনাম অক্ষুন্ন রাখতে কর্মকর্তাদেরকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম আজমল হক।

সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ জন নির্বাহী ও কর্মকর্তাকে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।

সম্মেলনে পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।