২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে ৩ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 05:28 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। লেনদেন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ১৭১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেশি।

ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ২১১ দশমিক ০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৯টির, কমে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে সূচক বাড়ে ১৩ পয়েন্ট, হাতবদল হয় প্রায় ২১১ দশমিক ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। চলতি বছর ওইদিনই প্রথম লেনদেন দুইশ’ কোটি ছাড়ায়।

এর আগে মঙ্গল ও বুধবার ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও গত রবি ও সোমবার দুটোই কমে। তবে সব মিলিয়ে আগের সপ্তাহের মতোই সূচক ও গড় লেনদেন বেড়েছে গত সপ্তাহে।

গত সপ্তাহে ( ২০ থেকে ২৪ জানুয়ারি) ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৬৩ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১৪৭ কোটি টাকার শেয়ার। তার আগের সপ্তাহে (১৩ থেকে ১৭ জানুয়ারি) ডিএসইর সাধারণ সূচক প্রায় ৩৪ পয়েন্ট বাড়ে। গড় লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকা।

তবে তার আগের দুই সপ্তাহেই সূচক কমে।

৬ থেকে ১১ জানুয়ারি পাঁচ দিনে ডিএসই সূচক ২৭ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৪ কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি সূচক ৪৪ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৭২ কোটি টাকার শেয়ার।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পরিমাপ পদ্ধতি সোমবার থেকে বদলে যাচ্ছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত সূচকের ভিত্তিতে তৈরি এই সূচকের নাম হবে ডিএসইএক্স।

ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঠিক পদ্ধতিতে আন্তর্জাতিক মানের সূচক চালু হতে যাচ্ছে ডিএসইতে। এটি হবে একটি বিশ্বাসযোগ্য ও আস্থাপূর্ণ সূচক।”