সূচক-লেনদেনে সামান্য উন্নতি
সপ্তাহের তৃতীয় দিনে সাধারণ সূচকে সামান্য উন্নতির পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। এরপর তা সামান্য নেমে এলেও পরে ওঠানামায় এগোতে থাকে সূচক।
বেলা আড়াইটায় সূচকের ঘরে ৪ হাজার ১৪২ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ হয় এ বাজারে, যা আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ১৫২ দশমিক ৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৭৮টির, কমে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার এ বাজারে হাতবদল হয় ১০৬ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার। সূচক কমে ৩০ পয়েন্ট। আর সোমবার লেনদেন আরো কমে মাত্র ১০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, সূচক কমে ২০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও তার আগের দুই সপ্তাহেই সূচক কমে। গড় লেনদেনও কমতে কমতে ১২৭ কোটিতে নেমে আসে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার।
এর আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে। গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে সূচক ৪১ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৬ কোটি টাকার শেয়ার।
