২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ছাড়া সব মাছ রপ্তানি করা যাবে

ইলিশ ছাড়া সব ধরনের মাছ রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ছাড়া সব ধরনের মাছ রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, “জনস্বার্থে ইলিশ মাছ ছাড়া অন্য সব মাছ বিদেশে রপ্তানির ওপর থেকে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে।” রমজান মাসে বাজারে মাছের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত ৩১ জুলাই চিংড়ি ছাড়া ইলিশসহ সব ধরনের কাঁচা মাছ রপ্তানি নিষিদ্ধ করে সরকার। সে সময় ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে সরকার ওই সিদ্ধান্ত নেয়। রোজায় কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও সম্প্রতি তা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/জেকে/১৬৪৫ ঘ.