২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ছোট-মাঝারি সেতু নির্মাণে চুক্তি

তিনটি জেলায় ছোট ও মাঝারি আকারের ১৭টি সেতু নির্মাণ ও পুননির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি জেলায় ছোট ও মাঝারি আকারের ১৭টি সেতু নির্মাণ ও পুননির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তর। যোগাযোগ মন্ত্রনালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সড়ক ভবনে নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লঙ্কর ও মীর আখতার হোসেন লিমিটেডের পক্ষে মীর মো. নাসির হোসেন চুক্তিতে সই করেন। ১৭টি সেতু নির্মানে ২০৪ কোটি টাকা ব্যয় হবে। জাপান সরকারের আর্থিক সহায়তায় প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ই¤প্রুভমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি ৪টি ধাপে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে মোট ১১৭টি সেতু নির্মাণ ও পুননির্মাণ করা হবে। ৪টি প্যাকেজের আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সোমবার এ প্রকল্পের সর্বশেষ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী মুন্সিগঞ্জ জেলায় ৬টি, টাঙ্গাইল জেলায় ৭টি এবং কিশোরগঞ্জ জেলায় ৪টি সেতু নির্মাণ ও পুননির্মাণ করবে মীর আখতার হোসেন লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫০১ ঘ.