চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণে একদিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।
মঙ্গলবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যনির্বাহী নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বিশ্ব ব্যাংক গত মাসে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পর সরকার নিজস্ব অর্থে বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের ঘোষণা দেয়।
সরকারের এই ঘোষণার পর সরকারি চাকুরে, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন পদ্মা সেতু নির্মাণে অর্থ দেওয়ার ঘোষণা দেয়। এই তালিকায় এখন যোগ হল সিইউজে।
সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে পদ্মা সেতু নির্মাণে চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে ন্যূনতম একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ন্যূনতম একদিনের বেতন দিতে সিইউজের সদস্যসহ চট্টগ্রামের সব সাংবাদিকদের প্রতি এ আহবান জানানো হয়েছে বলে জানান রিয়াজ।
সিইউজের সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র (একাংশ) সহ-সভাপতি মোস্তাক আহম্মদ, সদস্য তপন চক্রবর্তী, এম নাসিরুল হক, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, শামসুল ইসলাম, ফারুক তাহের, সমীর বড়–য়া, স্বরূপ ভট্টচার্য্য প্রমুখ।
সভা থেকে চট্টগ্রামের স্থানীয় দৈনিকগুলোতে ১৫ রমজানের মধ্যে ঈদ বোনাস দেওয়া এবং অবিলম্বে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভার শুরুতে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ও স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৫৩ ঘ.
bdnews24