২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ৩৩,১৩৮ টন মাছ রপ্তানি

এ বছরের মার্চ পর্যন্ত গত নয় মাসে চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের ৩৩ হাজার ১৩৮ টন মাছ বিদেশে রপ্তানি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের মার্চ পর্যন্ত গত নয় মাসে চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের ৩৩ হাজার ১৩৮ টন মাছ বিদেশে রপ্তানি করা হয়েছে। এর বিপরীতে আমদানি হয়েছে ১৬ হাজার ৪৮৯ টন মাছ। মঙ্গলবার নগরীর মুরাদপুরে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর, চট্টগ্রাম এবং জেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় উপ পরিচালক প্রভাতী দেব, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সুধীর চ্যাটার্জি, সহকারী পরিচালক অধীর চন্দ্র দাশ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মৎস্য চাষে সবাইকে উদ্বুদ্ধ করতে মৎস্য অধিদপ্তর ঋণ কার্যক্রম, পোনা সরবরাহ, হালদা মৎস্য প্রজনন ক্ষেত্রের মান উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয়। প্রভাতী দেব বলেন, মান নিয়ন্ত্রণের জন্য এখন বিভিন্ন বাজার ও মৎস্য অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মাছে ফরমালিন দেওয়ার অপরাধে অনেক বিক্রেতাকে জরিমানাও করা হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১২১ ঘ.