২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বরিশালে পণ্য বিক্রি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বরিশালে পণ্য বিক্রি শুরু করেছে। শনিবার পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান। টিসিবি বরিশাল কার্যালয় প্রধান মো. ইসমাইল মজুমদার জানান, ভ্রাম্যমাণ দুটি ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, মুসুর ডাল ও ছোলা বিক্রি করা হবে। “ভ্রাম্যমাণ এই বিক্রয় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং ক্রেতাদের সাড়া পেলে রমজান মাস জুড়ে চালু থাকবে। এখান থেকে সয়াবিন তেল লিটার প্রতি ১২১ টাকা, মুসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬৬ টাকা ও চিনি ৫০ টাকা কেজি দরে কিনতে পারবেন ক্রেতারা।” টিসিবির দুই ডিলার মেসার্স খান এন্টারপ্রাইজ ও মেসার্স রানা এন্টারপ্রাইজের মাধ্যমে ঘুরে ঘুরে শহরের ছয়টি স্থানে এ পণ্য বিক্রি করা হবে বলেও তিনি জানান। বিক্রি তদারক করতে প্রতিটি ট্রাকে একজন করে টিসিবি প্রতিনিধি থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮৪০ ঘ.