২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কাঁচাবাজার ব্যবসায়ীদের ধর্মঘর্ট প্রত্যাহার

টোল আদায় নিয়ে বগুড়ার ২২টি কাঁচাবাজারের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বগুড়া, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোল আদায় নিয়ে বগুড়ার ২২টি কাঁচাবাজারের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। শুক্রবার থেকে বগুড়া শহর কাঁচাবাজার ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ধর্মঘট ডাকে। শনিবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী ও বাজার ইজারদারদের বৈঠকে সমঝোতার পর প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তিনি নিজে, পৌরসভার প্যানেল মেয়র পরিমল সিং, ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, ইজারদার কানাই লাল ময়নাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ সার্কিট হাউসে বৈঠকে বসেন। সাড়ে ৭টায় বৈঠকে সমঝোতা হলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ইউএনও বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে যে টোল আদায় হতো তার পরিবর্তে শুধু বিক্রেতার কাছ থেকে আদায়ের সিদ্ধান্ত হয় বৈঠকে। এর আগে বগুড়ার শহর কাঁচাবাজার ব্যবসায়ী সমন্বয় পরিষদ’র সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, রাজাবাজারের ইজারাদার কানাইলাল অবৈধভাবে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানসহ ক্রেতা-বিক্রেতার কাছ থেকে টোল আদায় করেন। তাই শহরের ২২টি কাঁচাবাজার বন্ধ রাখা হয়েছে। এদিকে ইজারাদার কানাইলাল বলেন, কিছু চাঁদাবাজ তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল এবং টোল আদায়ে তাকে ভয়ভীতি দেখায় তাকে। এ কারণে থানায় ১১ জনের বিরুদ্ধে একটি জিডিও করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.