২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ওরাসকম সিইও

ওরাসকম টেলিকমের গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) আহমেদ আবু দোমা আগামী ১৯ মে দুদিনের সফরে ঢাকায় আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওরাসকম টেলিকমের গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) আহমেদ আবু দোমা আগামী ১৯ মে দুদিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে তিনি বাংলালিংকের সাম্প্রতিক উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবু দোমা ওরাসকম টেলিকম লিমিটেড হোল্ডিংয়ের মূল প্রতিষ্ঠানের গ্রুপ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া ও আফ্রিকা তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রধান। আবু দোমা ২০০৯ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বাংলালিংকের সিইও হিসেবে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩৪৫ ঘ.