২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর তুরস্কে মারা গেছেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম মারা গেছেন। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে স্থানীয় সময় দুপুর আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানান। বাংলাদেশের ব্যাংকের পক্ষে ইসলামী ব্যাংকিং- এর উপর একটি কর্মশালায় অংশ নিতে স¤প্রতি তুরস্ক যান ৫৫ বছর বয়সী জাহাঙ্গীর আলম। শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। জাহাঙ্গীর আলম ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। এছাড়া তার স্ত্রী ও মা রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চ শিক্ষা শেষ করে ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করতেন জাহাঙ্গীর আলম। গভর্নর আতিউর রহমান জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বার্ষিক সভায় যোগ দিতে বর্তমানে নেপালে রয়েছেন। নেপাল থেকে গভর্নর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীর আলমের মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মর্মাহত। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হারাল। তার অসময়ে চলে যাওয়া দেশের ব্যাংকিং খাতের জন্য অপূরণীয় ক্ষতি।” জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানান আতিউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২০১০ ঘ.