২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানির লক্ষ্যে ওয়ালটনের নতুন ফ্রিজ কারখানা

রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে একটি স্বয়ংক্রিয় নতুন ফ্রিজ কারখানা স্থাপন করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি আশা করছে প্রতিবছর এ কারখানায় তৈরি হবে ছয় লাখ ননফ্রস্ট ফ্রিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে একটি স্বয়ংক্রিয় নতুন ফ্রিজ কারখানা স্থাপন করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি আশা করছে প্রতিবছর এ কারখানায় তৈরি হবে ছয় লাখ ননফ্রস্ট ফ্রিজ। বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম। তিনি বলেন, “গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন শিল্প পার্কে নতুন এই কারখানাটি স্থাপন করা হয়েছে। এ কারখানার ফ্রিজগুলো হবে ননফ্রস্ট এবং বিলাসবহুল। মূলত উন্নত বিশ্বের বাজারকে লক্ষ্য করেই এ কারখানাটি চালু করা হয়েছে।” সংবাদ সম্মেলনে জানানো হয়, দৈশে তৈরি ইঞ্জিন ও ক¤েপ্রসার দিয়েই ওয়ালটন এখন মোটরসাইকেল ও ফ্রিজ তৈরি করবে। ২০১৪ সালের মধ্যেই ওয়ালটন মোটরসাইকলের ইঞ্জিন ও ফ্রিজের ক¤েপ্রসার তৈরি করবে। একইসঙ্গে এসির ক¤েপ্রসারও তৈরি করবে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে উদয় হাকিম বলেন, “দেশে এবং বিদেশে ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে ওয়ালটন দেশীয় প্রযুক্তি ব্যাবহার করে গাজীপুরের চন্দ্রায় একটি কম্প্রেসার এবং একটি মোটরসাইকেল ইঞ্জিন তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২০১৪ সালের মধ্যেই দেশে তৈরি ইঞ্জিনে মোটরসাইকেল ও ফ্রিজ বাজারে আসবে।” নিজস্ব কম্প্রেসার ও ইঞ্জিন ব্যাবহার করলে প্রতিটি ফ্রিজ ও এসির দাম ১০ ডলার এবং মোটরসাইকেল ১০০ ডলার কম দামে বিক্রি করা সম্ভব হবে বলেও জানান তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “ওয়ালটন বেশ কিছুদিন ধরে ফ্রিজ, এসি এবং মোটরসাইকেল বাণিজ্যিকভাবে উৎপাদন করছে। তবে এখন থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনে এসব উৎপাদন করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২০৫৩ ঘ.