২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশন: চার দিনব্যাপী পরিচিতিমূলক অনুষ্ঠান

আসন্ন বাজেট অধিবেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অবহিতকরণে পরিচিতিমূলক অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ জাতীয় সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন বাজেট অধিবেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অবহিতকরণে পরিচিতিমূলক অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। জাতীয় সংসদের শপথ কক্ষে সোমবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাউন্সিল কর্মকর্তা, সহকারী কাউন্সিল কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নবম জাতীয় সংসদের এয়োদশ অধিবেশন ২৭ মে শুরু হচ্ছে। ৭ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সোমবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচিতিমূলক এ অনুষ্ঠান ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৫০ ঘ.