২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের নতুন রিটেইল সেবা চালু

গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নতুন রিটেইল ব্যাংকিং মডেল চালু করেছে ব্র্যাক ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নতুন রিটেইল ব্যাংকিং মডেল চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকদের প্রিমিয়াম, সুপ্রিম, এক্সেল ও ইজি এই চার ধরনের ব্যাংকিং সেবা দেয়া হবে। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে নতুন এ সেবার উদ্বোধন করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “রিটেইল ব্যাংকিং মডেল গ্রাহককেন্দ্রিক সেবা এবং ব্যাংকিং খাতে নতুন মাইলফলক রচনা করবে। এ সেবার মূল উদ্দেশ্য গ্রাহকদের ঘরের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।” তিনি ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা বি-ক্যাশের উদাহরন টেনে এনে বলেন, “দেশের বেশিরভাগ মানুষই ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। বি-ক্যাশের মাধ্যমে আমরা চেষ্টা করছি প্রান্তিক মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌছে দিতে।” সংবাদ সম্মেলনে ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান জানান, প্রিমিয়াম গ্রাহকরা ব্যাংকে লেনদেনে বিশেষ সুবিধার পাশাপাশি এ্যাপোলো হাসপাতালে মাসে একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। সুপ্রিম গ্রাহকরা একটি প্রিভিলেজ কার্ডের মাধ্যমে ব্যাংকের যেকোন শাখায় বিশেষ সুবিধা পাবেন। এক্সেল গ্রাহকদের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় দেওয়া হবে এবং ইজি গ্রাহকরা এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।” ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশজুড়ে ১৫২ টি শাখার পাশাপাশি ৩০৪টি এটিএম বুথ ও ৪০০ টি এসএমই ইউনিটের মাধ্যমে ব্যাংকিং পরিচালনা করছে। ব্যাংকটির হিসেবে তাদের মোট গ্রাহক প্রায় ১২ লাখ। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৫০০ ঘ.