২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে অর্থমন্ত্রীর জন্মদিন পালন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৭৯তম জন্মদিন পালন করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৭৯তম জন্মদিন পালন করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন পালন করেন। এ সময় অর্থমন্ত্রীকে তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অর্থমন্ত্রী বলেন, “নিজ মন্ত্রণালয়ের কর্তকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানানোয় আমি অভিভূত।” তিনি বলেন, “আমি যেদিন জন্মগ্রহণ করি, সেদিন আমার বাবার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি ওই কর্মসূচি বাতিল করেছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এসইউ/১৩৪৬ ঘ.