২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজ যাত্রীদের সুবিধা দেবে এয়ারটেল

হজ যাত্রীদের বিশেষ সুবিধা দিতে এয়ারটেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও জিএমজি এয়ারলাইন্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হজ যাত্রীদের বিশেষ সুবিধা দিতে এয়ারটেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও জিএমজি এয়ারলাইন্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এয়ারটেল বাংলাদেশ জিএমজি এবং ইউসিবিএল-এর হজ যাত্রী গ্রাহকদের জন্য রোমিং সেবায় বিশেষ সাশ্রয় দেবে। হজ থেকে ফেরার পর এয়ারটেল গ্রাহকেরা জিএমজি এয়ারলাইসের সেবায় ৭ শতাংশ ছাড় পাবে। বনানীতে অবস্থিত এয়ারটেলের কর্পোরেট অফিসে এই সমঝোতা চুক্তি সাক্ষরিত হয় বলে মঙ্গলবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া এয়ারটেল এবং জিএমজি এয়ারলাইনস গ্রাহকদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারে বিশেষ ছাড় দেবে ইউসিবিএল। এছাড়াও ইউসিবিএল ক্রেডিট কার্ড ব্যবহারকারী হজযাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বলাকা লাউঞ্জে প্রবেশাধিকার পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৮৪৬ ঘ.