২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ সফরে যাচ্ছেন মুহিত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফরে শনিবার ঢাকা ছাড়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফরে শনিবার ঢাকা ছাড়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৬৬তম অধিবেশনে যোগ দেবেন মুহিত। এছাড়া তিনি বিশ্ব ব্যাংক ও আইএমএফ'র বার্ষিক সভায় অংশ নেবেন। ওয়াশিংটনে সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রীর বিদেশ সফরসূচি জানান। বিদেশ সফরের সময় স্বাস্থ্য পরীক্ষাও করাবেন মুহিত। শাহেদুর রহমান বলেন, শনিবার রাত সাড়ে ৯টায় অর্থমন্ত্রী দুবাই হয়ে লন্ডন যাবেন। যুক্তরাজ্যে অবস্থানের সময় অর্থমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। লন্ডন আওয়ামী লীগের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। যুক্তরাজ্যে সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড পরিদর্শন করবেন অর্থমন্ত্রী। পারিবারিক কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাজ্য সফর শেষে যুক্তরাষ্ট্র যাবেন মুহিত। আগামী ৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৩৭ ঘ.