ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব লভ্যাংশ ঘোষণার তথ্য প্রকাশ করা হয়। সবগুলো মিউচুয়াল ফান্ডই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
এর মধ্যে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড ৫০০ শতাংশ, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ২৫০ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ১৮৫ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ১৬৫ শতাংশ, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড ১৩৫ শতাংশ, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ৯০ শতাংশ, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড ৯৫ শতাংশ এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
আইসিবি প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড ৩৬ শতাংশ, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড সাড়ে ২২ শতাংশ এবং আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড (এক) ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আইসিবি এমএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড ৫৫ শতাংশ, আইসিবি এমএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ১৪ শতাংশ এবং আইসিবি ইসলামি মিউচুয়াল ফান্ড ৩৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন।
আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড (এক) কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
এদিকে ফিনিক্স ফাইনান্স প্রথম মিউচুয়াল ফান্ড ১০ শতাংশ নগদ লভ্যাংশ, প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24