ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন বেড়ে ১ হাজার ৮০০ কোটি টাকা হলেও দরপতন দিয়েই সপ্তাহ শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকালে কিছু সময় সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও এরপর ধারাবাহিকভাবে দরপতন হয়েছে।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৫৮৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩৯ পয়েন্ট কম। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো সূচক পতন হলো।
সারাদিনে ১ হাজার ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৭২৭ কোটি টাকা।
লেনদেন হওয়া ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির, ৭টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২২ ঘ.
bdnews24