২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির পৌনে ৩ হাজার কোটি টাকার বাজেট

চলতি অর্থবছরে (২০১১-১২) পৌনে তিন হাজার কোটি টাকার বাজেট দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে (২০১১-১২) পৌনে তিন হাজার কোটি টাকার বাজেট দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। এ অর্থবছরে ডিসিসির ব্যয় ধরা হয়েছে দু হাজার সাতশ ১৫ কোটি টাকা। একই পরিমাণ অর্থ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের বাজেট পাঁচশ ৪৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। গত বছরের বাজেট ছিল দু হাজার একশ ৭১ কোটি ৩৪ লাখ টাকা। গত বছরের সংশোধিত বাজেটে আয়-ব্যয় দেখানো হয়েছে এক হাজার চারশ ৩৫ কোটি টাকা। মঙ্গলবার দুপুরে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাজেট অধিবেশনে সুধিজন ও সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকা সিটি কর্পোরেশনের ২০১১-১২ অর্থবছরের বাজেট তুলে ধরেন। গত অর্থবছরের মতো এই অর্থবছরেও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উন্নয়ন খাতে। এই খাতে এ বছরের ব্যয় নির্ধারণ করা হয়েছে দু হাজার দুশ ৪০ কোটি ২৫ লাখ টাকা। গত বছর উন্নয়ন খাতে বরাদ্দ ছিল এক হাজার সাতশ ৩৫ কোটি ৪৯ লাখ টাকা। এ বছরের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় নির্ধরাণ করা হয়েছে রাজস্ব খাতে চারশ দু কোটি টাকা। অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি ৭৫ লাখ টাকা। এছারা স্থিতি ব্যয় হিসাবে বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/পিডি/১৯১৯ ঘ.