২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবিএফ'র যুগপূর্তি উৎসব শনিবার

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) একযুগ পূর্তি উৎসব শনিবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) একযুগ পূর্তি উৎসব শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মিহির কান্তি বলেন, ২০০০ সালের ৯ জুলাই পিডিবিএফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারী-পুরুষের সমতা বিধান এবং নারীর ক্ষমতায়নের জন্য এটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরুতে ১৩৯টি উপজেলায় এর কার্যকম চললেও বর্তমানে ২০৮টি উপজেলায় ২৫৩টি শাখায় পিডিবিএফ বি