২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি কমাতে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর পরামর্শ

আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদননির্ভর খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াসহ ১৪ দফা দাবি জানিয়েছে এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম (এআরএফ) ও 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদননির্ভর খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াসহ ১৪ দফা দাবি জানিয়েছে এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম (এআরএফ) ও 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)'। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাজেট বিষয়ক এক পর্যালোচনা সভায় এ দাবি জানান সিএসআরএলের সদস্য সচিব জিয়াউল হক মুক্তা। 'জাতীয় বাজেট ২০১১-১২: প্রসঙ্গ খাদ্য, কৃষি ও গ্রামীণ' শীর্ষক এ সভার আয়োজন করে কৃষি সাংবাদিকদের সংগঠন এআরএফ ও উন্নয়ন সংগঠনের জোট সিএসআরএল। জিয়াউল বলেন, গত দুই বছর দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষিকার্ড প্রবর্তন, কৃষিঋণ প্রদান, সার-বিদ্যুৎ-ডিজেলে ভর্তুকি প্রদান, ক্রয় কর্মসূচি পরিচালনা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতীতের চেয়ে ভালো ভূমিকা পালন করেছে। "কিন্তু বিগত আমন মৌসুমে ধান-চাল না কিনে বিদেশ থেকে আমদানি করা, স