২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

আগের দিন মূলসূচক নামমাত্র উঠলেও মঙ্গলবার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচকে অর্ধশত পয়েন্ট যোগ হয়েছে। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও বাজার মূলধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন মূলসূচক নামমাত্র উঠলেও মঙ্গলবার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচকে অর্ধশত পয়েন্ট যোগ হয়েছে। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও বাজার মূলধন। লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১২০ পয়েন্ট ওঠে। এরপর থেকে পতন শুরু হয়। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৭৪৫ দশমিক ০৯ পয়েন্ট যা আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৩১ পয়েন্ট বেশি। এর আগে সোমবার শেষ ঘণ্টার লেনদেনে ভালো অবস্থানে শেষ হয় লেনদেন, যা ছিলো আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৫ পয়েন্ট বেশি। তবে এর আগে দরপতনের ঘটনায় বিক্ষোভ করে বিনিয়োগাকারীরা। লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৪৩টির। অপরিবর্তিত রয়েছে ৮টির শেয়ারের দাম। হাতবদল হয়েছে মোট ৪৫৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ৩৪১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকা। গত সপ্তাহের মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে সূচক পড়ছিলো। এরপর সোমবার বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ঊর্ধ্বমুখী সূচকের দেখা পায় পুঁজিবাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৪৫ ঘ.