জামালপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়দের অবরোধের কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে সার পরিবহন বন্ধ হয়ে গেছে। গ্যাস সরবরাহের মাধ্যমে কারখানাটি সচল করার দাবি জানিয়েছে অবরোধকারীরা।
সরিষাবাড়ি নাগরিক কমিটি ব্যানারে স্থানীয়রা সোমবার থেকে তারাকান্দি উপজেলার ওই কারখানা অবরোধ করেছে।
কারখানার সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক (অ্যাসিসটেন্ট সিকিউরিটি ম্যানেজার) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) থেকে কারখানার সার লোড-আনলোড বন্ধ আছে। নাগরিক কমিটি অবরোধ কর্মসূচি পালন করায় সার পরিবহন বন্ধ হয়ে পড়েছে।"
প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানা গ্যাস সরবরাহ না পাওয়ায় প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে। এরপর মজুদ থাকা ও বিদেশ থেকে আমদানি করা সার সরবরাহ করা হচ্ছিলো।
নাগরিক কমিটির অভিযোগ, দেশি-বিদেশি আঁতাতে একটি চক্র দেশের ইউরিয়া সার কারখানাগুলো ধ্বংসের পাঁয়তারা করছে। দেশের কারখানাগুলো বন্ধ করে বিদেশ থেকে নিুমানের সার বেশি দামে বিক্রি করছে।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে এ কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এতে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।
গ্যাস দিয়ে যমুনা সার কারখানা সচল করার দাবিতে স
bdnews24