ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। প্রথম দেড় ঘণ্টায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে সোমবার।
বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিটে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়লেও পরের ২০ মিনিটে তা প্রায় ৫০ পয়েন্ট পড়ে যায়। এরপর আবার সামান্য উঠলেও আরেক দফা পতনের পর ১২টা ২০ এ সূচক ৫ হাজার ৬৪৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ২৭ পয়েন্ট কম।
ওই সময়ে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৮৯টির। অপরিবর্তিত ছিলো ১৭টি শেয়ারের দাম।
এর আগে সপ্তাহের শুরুর দিন রোববারও সূচক পতনের মধ্যে দিয়ে দিনের লেনদেন শেষ হয়। রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৫ হাজার ৬৯২ দশমিক ৩৯ যা আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ৭৮ পয়েন্ট কম।
গত সপ্তাহের মঙ্গলবার থেকেই সূচক পতনের এই ধারা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১২৪৮ ঘ.
bdnews24