ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিচারসহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থক সংগঠন 'সম্মিলিত পেশাজীবী পরিষদ'।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে পুঁজিবাজার 'কেলেঙ্কারির' জন্য সরকারের 'ব্যর্থতাকে' দায়ী করেন পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান।
'শেয়ারবাজার দুর্নীতি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা' শীর্ষক এই সেমিনারের মূল প্রবন্ধে মাহমুদুর রহমান বলেন, "বুক বিল্ডিং, স্পি
bdnews24