ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচকপতন দিয়ে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববারের লেনদেন। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।
এ নিয়ে টানা চতুর্থ দিন সূচকপতন ঘটলো।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৫৬৯২ দশমিক ৩৯ যা আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ৭৮ পয়েন্ট কম।
এ দিন লেনদেন হওয়া দুশ ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দুশ ২০টিরই দাম কমেছে। বেড়েছে ২৫টির দাম।
লেনদেন হয় তিনশ ৫৪ কোটি ৬৬ হাজার টাকার শেয়ার।
রোববার যথারীতি সকাল ১১টায় ডিএসইতে লেনদেন শুরু হয়।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও ডিএসই'র সাধারণ সূচকে পতন হয়। সেই সঙ্গে কমে বেশিরভাগ শেয়ারের দাম।
বৃহস্পতিবার দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৭৭৬ দশমিক ১৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট কম।
বুধবার সাধারণ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট পড়েছিলো। মঙ্গলবার কমেছিলো ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৫০৮ ঘ.
bdnews24