ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেলের দাম সরকার নয়, পরিশোধনকারীরা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
বাণিজ্য সচিব গোলাম হোসেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ভোজ্যতেল পরিশোধনকারীরা নিজেরাই দাম নির্ধারণ করে তা সরকারকে জানাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল পরিশোধনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব।
গত বছরের ডিসেম্বরে পরপর দুবার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে তা বাস্তবায়নে ব্যর্থ হয় সরকার।
স্থানীয় বাজারে দাম বাড়ার প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ভোজ্যতেলের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এরপর ২২ ডিসেম্বর পুনরায় দাম নির্ধারণ করা হয়।
গত ৫ ডিসেম্বর দাম নির্ধারণের পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করে। তাই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।"
একমাস পরপর এ কমিটি ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে বলে জানানো হয়। প্রথম বৈঠকটি হওয়ার কথা ছিলো ১৫ দিন পর।
দু'দফায় দাম বেঁধে দেওয়ার পরও তখন বাজারে তার প্রভাব পড়েনি। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম ভোজ্যতেল বিক্রি করেছে ব্যবসায়ীরা।
'কেউ অতি মুনাফা করলে আমরা দেখবো'
বৃহস্পতিবার বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, "একেক প্রতিষ্ঠানের খরচ একেক রকম হয়। তাই তারা নিজেরা এখন থেকে দাম পুনর্র্নিধারণ করবে। তবে দাম পুনর্র্নিধারণের ১৫ দিন আগে ট্যারিফ কমিশনকে জানাতে হবে।
"আমাদের কাছে প্রাইস ফমুর্লা রয়েছে। কেউ সঠিক দাম নিচ্ছে কি না তা আমরা বুঝতে পারবো।"
দাম বেশি নিলে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, "কেউ অতি মুনাফা করলে সেটা আমরা দেখবো।"
ভোজ্যতেল ও চিনির মজুদ
বাণিজ্য সচিব জানান, দেশে ভোজ্যতেল ও চিনির যথেষ্ট মজুদ থাকায় এবং আমদানি পরিস্থিতি ভালো থাকায় ভোজ্যতেল ও চিনি সঙ্কটের কোনো কারণ নেই।
তিনি বলেন, "পরিশোধনকারীদের কাছে বর্তমানে দুই থেকে সোয়া দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুদ রয়েছে। এছাড়া আমদানির পাইপলাইনে রয়েছে প্রায় দুই লাখ মেট্রিক টন।"
রোজার মাসে পৌনে দুই লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে বলে জানান সচিব।
গোলাম হোসেন জানান, ভোজ্যতেল পরিশোধনকারীদের কাছে প্রায় সোয়া দুই লাখ মেট্রিক টন তেল আছে। আরো ৭০ থেকে ৭৫ হাজার মেট্রিক টন আমদানি প্রক্রিয়াধীন।
তিনি বলেন, "রোজার মাসে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সয়াবিন ও পাম তেলের চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন, রোজা উপলক্ষে তারা এক লাখ ৬৫ থেকে ৭০ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানির পরকিল্পনা করেছেন।"
ভোজ্যতেল ও চিনির দাম সা
bdnews24