ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঝে একদিন ঘুরে দাঁড়ালেও আবারো দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক প্রায় ৯০ পয়েন্ট পড়ার পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকে দুই ঘণ্টা ওঠানামার মধ্যে ছিলো সাধারণ সূচক। তবে দুপুর একটার পর থেকে তা পড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৮১৭ দশমিক ২৯ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট কম।
এর আগে হরতালের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩১৪ পয়েন্ট কমলেও পরদিনই দেখা যায় বিপরীত চিত্র। সেদিন সূচক বেড়েছিলো ২৮৮ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে মোট হাতবদল হয়েছে ৬০৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। সোমবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫৬৭ কোটি টাকা।
লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ২৪টির। ৮টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫০ ঘ.
bdnews24