২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৪৬ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

আগামী অর্থবছরে ঘাটতি মেটাতে এবার ৪৫ হাজার আটশ ৯৩ কোটি টাকা ধার করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে ঘাটতি মেটাতে এবার ৪৫ হাজার আটশ ৯৩ কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার দুশ আট কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১৮ হাজার ছয়শ ৮৫ কোটি টাকা ধার করা হবে। এক লাখ ৬৩ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যতীত) ধরা হয়েছে ৪৫ হাজার দুশ চার কোটি টাকা। যা জিডিপি'র পাঁচ শতাংশ। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ১৮ হাজার নয়শ ৫৭ কোটি টাকা ধার করা হবে ব্যাংক থেকে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হবে ১৭ হাজার আটশ ৭৮ কোটি টাকা। স্বল্পমেয়াদি ঋণ নেওয়া হবে এক হাজার ৭৯ কোটি টাকা। ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ধার করা হবে আট হাজার দুশ ৫১ কোটি টাকা। এর মধ্যে জাতীয় সঞ্চয়পত্র প্রকল্পগুলো থেকে ধার করা হবে ছয় হাজার কোটি টাকা। অন্যান্য খাত থেকে নেওয়া হবে দু হাজার দুশ ৫১ কোটি টাকার ঋণ। ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ৩৯ হাজার ছয়শ ৪৮ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২২২ ঘ.