২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক ও টেলিযোগাযোগ খাতে বরাদ্দ ৬৬৩ কোটি টাকা

আগামী অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে ছয়শ ৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে ছয়শ ৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় চারশ ১৪ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুশ ২২ কোটি টাকা। বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গত দুই বছরে টেলি ঘনত্ব ৩২ শতাংশ থেকে ৩৫ শতাংশে এবং ইন্টারনেট ঘনত্ব ৩.২ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্তির প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে এবং এ সংক্রান্ত নীতিমালা ব্যাপক পরামর্শের মাধ্যমে প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। এক হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে এক হাজার চারশ ৫০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং চারশ ৭০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের পাশাপাশি আট হাজার গ্রামীণ পোস্ট অফিসে ই-সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৫৪ ঘ.