ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে 'সে রকম কোনো' আদিবাসী গোষ্ঠী নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি বলেন, "বহিরাগতরা বাংলার পেলব মাটিতে আদিবাসীদের সঙ্গে মিশে গিয়ে একটি যৌগিক জাতি গঠন করেছে। তবে এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আগমন করেছে ও তাদের স্বকীয়তা বজায় রেখে অবস্থান নিয়েছে।"
বাংলাদেশের চাকমা, গারো, মনিপুরি, সাওতাল ও রাজবংশী জাতিগোষ্ঠীকে 'ক্ষুদ্র জাতিগোষ্ঠী' হিসেবে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের সমতল ভূমির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকগোষ্ঠীর জীবন, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে রাজস্ব বাজেটের আওতায় চারটি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ধাঙড় স
bdnews24