২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন ২০৭ কোটি টাকা বেড়েছে

শুরুর চাঙাভাব ধরে রেখেই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। লেনদেন ২০৭ কোটি টাকা বাড়ার পাশাপাশি সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর চাঙাভাব ধরে রেখেই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। লেনদেন ২০৭ কোটি টাকা বাড়ার পাশাপাশি সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিলো। দিন শেষে সাধারণ সূচক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৫৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার সাধারণ সূচকে যোগ হয়েছিলো ৮১ পয়েন্ট। সারাদিনে ৮৭৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আগের দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৬৭০ কোটি টাকা। লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৭টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৪০ ঘ.