ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন ঊর্ধ্বমুখী থাকার পর ঢাকার পুঁজিবাজারে আবারো সূচক পড়েছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা সূচক ওঠানামার মধ্যে থাকলেও এর পর থেকেই পড়তে থাকে।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৬৬৮ দশমিক ৬৮ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৮৯ দশমিক ৫৭ পয়েন্ট কম।
মঙ্গলবার সাধারণ সূচক ছিলো ৫৭৫৮ দশমিক ২৬ পয়েন্ট।
এছাড়া কমেছে লেনদেনের পরিমাণও। এদিন মোট ৪৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩০ কোটি টাকা কম।
লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২২৩টির, বেড়েছে ৩০টির এবং বাকি ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬০৭ ঘ.
bdnews24