ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, শেয়ারবাজার অস্থিতিশীল করতে একটি নির্দিষ্ট গোষ্ঠী কাজ করে যাচ্ছে।
সোমবার জাতীয় সংসদে ৩০০ কার্যবিধিতে বক্তব্য দিতে গিয়ে মুহিত বলেন, এদের বিরুদ্ধে প্রমাণ ধরার চেষ্টা চলছে। এ জন্যে সময় নিচ্ছি।
তিনি বলেন, পুঁজিবাজারে বিও একাউন্ট খুলতে টিন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) লাগবে, মার্কেটের ওপর কর ধার্য করা হচ্ছে- কোনো একটি মহল এসব বলে বেড়াচ্ছে। এ কারণে দরতন হয়ে থাকতে পারে।"
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরকর্মকর্তারা রোববার তার সঙ্গে দেখা করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমি তাদের কিছু বলিনি। কিন্তু একটি মহল থেকে বলা হচ্ছে টিন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা।
"টিন ইনপুট করার কোনো সিদ্ধান্ত সরকার চূড়ান্ত করেনি। কর আরোপের বিষয়েও চূড়ান্ত কিছু হয়নি।"
বাজার নিয়ন্ত্রণে এ ধরনের আকস্মিক গুজব থেকে শিক্ষা নিতে আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি জানান, পুঁবিাজারের আইনের ফাঁক গলে ৩১ লাখ বিনিয়োগকারী রয়েছে। তবে সঠিক কাগজপত্র নিয়ে বিনিয়োগকারীর প্রকৃত সংখ্যা রয়েছে ১১ লাখ।
রাত ৮টা ১০ মিনিটে সংসদ অধিবেশন আগামী ৩০ মে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪২ ঘ.
bdnews24