ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, গত অর্থবছরে দেশের ব্রোকারেজ হাউজগুলো থেকে একশ ৮৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সোমবার অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ২০০৯-১০ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলো থেকে ১২৮ দশমিক ১৭ কোটি টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলো থেকে ১০ দশমিক ৮৩ কোটি টাকা রাজস্ব আয় হয়।
চাঁদপুর-৪ আসনের বিএনপি সাংসদ হারুনুর রশিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ৫৩ হাজার ৪৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এছাড়াও রাজস্ব আদায় গতিশীল করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
প্রস্তুতকৃত পণ্য ও বিলাস পণ্যের ওপর পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্ক অব্যাহত রাখা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, এতে পায় ৬০০ কোটি টাকার রাজস্ব আদায় হবে।
টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখ
চট্টগ্রাম-৩ আসনের সাংসদ এবিএম আবুল কাসেমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ে টিআইএনধারীর (কর সনাক্তকরণ নম্বর) সংখ্যা প্রায় ৩০ লাখ।
এর মধ্যে আট লাখ ৮০ হাজার করদাতা গত এপ্রিল পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন। করদাতার সংখ্যা বাড়ানোর জন্য স্পট এসেসমেন্ট কার্যক্রম চলমান। এর মাধ্যমে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০০ জন নতুন করদাতাকে করজালের আওতায় আনা সম্ভব হয়েছে। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে পাঁচ দশমিক ৪২ কোটি টাকা।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অভ্যন্তরীণ সম্পদ থেকে রাজস্ব আহরণ বাড়াতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা সনাক্তকরণের জন্য জরিপ কার্যক্রমের ব্যাপ্তি চলতি অর্থ-বছরে আরও স
bdnews24