ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও আগের দিনের তুলনায় সূচক ও লেনদেন দুই-ই পড়েছে ঢাকার পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭৬০ এবং ২১ পয়েন্ট কমে সার্বিক সূচক হয় ৪৭৯৩।
এদিন বাজারে ৮৭ টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও কমেছে ১৫৩টির, অপরিবর্তিত রয়েছে ১০টির। লেনদেন হয়েছে মোট ৪৫৫ কোটি টাকার শেয়ার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে বাছাই সূচক ৬৭ পয়েন্ট কমে হয়েছে ১০৩৩০ পয়েন্ট। সার্বিক সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬০৪২।
এ বাজারে ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৫৪টির। হাতবদল হয়েছে মোট ৫৮ কোটি টাকার শেয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/১৯৩৫ ঘ.
bdnews24