২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচনের কারণে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচনের কারণে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার ভারতের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিধান সভার তৃতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।" বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সুপার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে সীমান্ত বাণিজ্য পুরোদমে চলবে। আমদানি ও রপ্তানি বন্ধ থাকায় উভয় পাশে পণ্যবাহী প্রায় পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৪৪৫ ঘ.