ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হওয়া ছয়টি ইউনিটের চারটি চালু হয়েছে।
শনিবার বিকালে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টার পর থেকে পর্যায়ক্রমে চারটি ইউনিট চালু হয়েছে।
চালু হওয়া ইউনিটগুলো হলো- ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর, ৫৬ মেগাওয়া মেগাওয়াট ক্ষমতার জিটি-১ ও জিটি-২ নম্বর এবং ৩৪ মেগাওয়াট ক্ষমতার এসটি ইউনিট।
নূরুল আলম জানান, ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট মেরামতের কাজ চলছে।
যান্ত্রিক ত্র"টির কারণে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছয়টি ইউনিট বন্ধ হওয়ায় অচল হয়ে পড়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র।
এ কেন্দ্রের অন্য দুটি ইউনিট মেরামত কাজের জন্য উৎপাদন গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। এগুলো হলো- ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কেন্দ্রের সাবস্টেশনে যান্ত্রিক ত্র"টির কারণে চালু থাকা সবগুলো ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/পিডি/১৮২২ ঘ.
bdnews24